• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন প্রচারে আরও কঠোর ফেসবুক ও ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

ক্ষতির কারণ হতে পারে এমন বিজ্ঞাপনের বেলায় আরও কঠোর হলো ফেসবুকের অভিভাবক মেটা। টিন এজদের টার্গেট করা বিজ্ঞাপনের বিষয়ে বিধিনিষেধ সম্প্রতি আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে ফেসবুক এবং ইনস্টগ্রামের মার্কেটাররা জেন্ডারভিত্তিক টিনদের শনাক্ত করতে পারবে না। শুধু বয়স আর লোকেশন দেখা যাবে। এছাড়া মার্চ থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের টিন এজার ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ পাবে। যদিও ইতোমধ্যে তারা কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে হাইড করে দিতে পারে। এরপর থেকে তারা কোনো ধরনের বিজ্ঞাপনের প্রচারকে কমিয়ে দিতে পারবে। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, মেটা আস্তে আস্তে টিন এজারদের ব্যাপারে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে। আর এই সপ্তাহেই তারা বড় দুটি পরিবর্তন আনলো। কয়েক দিন আগেই মেটা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি আনে, যেখানে বৈষম্যমূলক বিজ্ঞাপন বণ্টন কমিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র সরকারের চাপে ফেসবুক জাতি, লিঙ্গ এবং অন্যান্য সুরক্ষিত শ্রেণিভিত্তিক টার্গেট বিজ্ঞাপনের বিষয়ে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category