• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক

বিনোদন ডেস্ক :
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বচ্চন পরিবারে ভাঙনের সুর অনেক আগেই থেকেই বাজছিল। নানা সময় ভারতীয় গণমাধ্যমে অভিষেক বচ্চন ও ঐশ্বরিরা রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রচার হয় সংবাদও। তবে এ বিষয়ে কোনো শক্ত প্রমাণ মিলছিল না। এবার অভিনেতা অভিষেক বচ্চন নিজেই বললেন তাদের বিচ্ছেদের কথা। বিচ্ছেদ নিয়ে অভিষেকের বয়ানটি ভিডিও আকারে প্রথম প্রকাশ করে বলিউড গণমাধ্যম পিঙ্কভিলা। সেখানে অভিষেককে বলতে শোনা যায়, তবে এবার ভক্ত অনুরাগীরা বেশ চমকেই গেছে বলা যায়। সম্প্রতি অভিষেক বচ্চন নিজের মুখেই ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টানার। হ্যাঁ, এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অভিষেককে বিবাহবিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। ভিডিওতে জুনিয়র বচ্চনকে কালো টি-শার্টে দেখা গেছে। মুখে তার কাঁচাপাকা ফ্রেঞ্চকাট দাড়ি। ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায়, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহবিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গের সময়টি একদমই ভালো কাটেনি। এরপরই আমরা দুজনেই শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসি আলাদা হয়ে যাওয়ার। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যারৃ।’ এই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। প্রশ্ন ওঠে ভিডিওর সত্যতা নিয়ে। তবে শেষ পর্যন্ত ভিডিওটির কোনো সত্যতা খুঁজে পায়নি ভারতীয় বেশকিছু গণমাধ্যম। এরপর অনেকেই দাবি করেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এঅ্যাই) অ্যাপ দিয়ে ধারণ করা। তবে এ বিষয়ে অভিষেক বা ঐশ্বরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category