• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বনদস্যু নির্মুল, বাল্যবিবাহ রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানো এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, মাস্টার আঃ রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, আংটিহারা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কায়ছার আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুর ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক রুহুল কুদ্দুস, কয়রা থানার এসআই বিজন কুমার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category