• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন উত্তর সিটির দক্ষিণ খানে প্রশাসনের উপস্থিতি ছাড়াই চলছে মেলা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়রায় বিএনপির প্রস্ততি সভা কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন; পুলিশের দাবি পরকীয়ার জেরে খুন, গ্রেপ্তার ২ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ১৬০ শতাংশ কিনে পুরো জমি দখলের অভিযোগ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে মৌলভীবাজারের চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানির যৌথ উদ্যোগ

নতুন নিয়মে বিপাকে পড়তে যাচ্ছে গ্রোকের ফ্রি ইউজাররা

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমেজ ও ভিডিও তৈরির জনপ্রিয় টুল ‘গ্রোক ইম্যাজিন’কে ঘিরে গত দুই দিনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে অনলাইন দুনিয়ায়। বিশেষ করে এক্স (সাবেক টুইটার) এবং রেডিতে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, কোনো আগাম ঘোষণা ছাড়াই এক্সএআই টুলটির ব্যবহার সীমিত করে দিয়েছে। এর আগে সাধারণ ব্যবহারকারীরা গ্রোক ইম্যাজিনের কিছু সুবিধা বিনামূল্যে ব্যবহার করতে পারতেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। অনেকের দাবি, ফ্রি ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি প্রায় অচল হয়ে পড়েছে এবং কার্যত ‘পেওয়াল’-এর ভেতরে চলে গেছে। বিশেষ করে ৬ সেকেন্ডের ভিডিও তৈরির জনপ্রিয় ফিচারটি এখন আর আগের মতো পাওয়া যাচ্ছে না। এমনকি নতুন অ্যাকাউন্ট খুললেও অনেক ক্ষেত্রে সরাসরি ‘সুপারগ্রোক’ সাবস্ক্রিপশন নেওয়ার বার্তা দেখানো হচ্ছে। এই পরিবর্তনের প্রভাব পড়েছে অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের ওপরও। যারা ‘সুপারগ্রোক’ সাবস্ক্রিপশন ব্যবহার করেন তাদের অভিযোগ, ভিডিও তৈরির দৈনিক কোটা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু ক্ষেত্রে এই সীমা প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। ফলে অসন্তুষ্ট হয়ে অনেকে তাদের সাবস্ক্রিপশন বাতিলের কথাও ভাবছেন। এদিকে ব্যবহারকারীদের এমন প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে গ্রোক কর্তৃপক্ষ। তাদের দাবি, ভিডিও কোটার এই সমস্যা মূলত একটি সাময়িক কারিগরি ত্রুটি বা ‘গ্লিচ’। তারা জানিয়েছে, ব্যর্থ ভিডিও তৈরির প্রচেষ্টাগুলো যেন ব্যবহারকারীর নির্ধারিত কোটা থেকে কেটে না যায়, সে বিষয়েও কাজ চলছে এবং
দ্রুত সমস্যার সমাধান করা হবে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু প্রযুক্তিগত ত্রুটির মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে। অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামাল দেওয়া, স্প্যাম বা ডিপফেকের মতো অপব্যবহার নিয়ন্ত্রণ করা কিংবা আয়ের নতুন পথ তৈরি-এসব কারণও এর পেছনে ভূমিকা রাখতে পারে। ফলে গ্রোক ইম্যাজিনের এই পরিবর্তন প্রযুক্তি জগতে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category