• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল

বিনোদন ডেস্ক :
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শেষ পর্যন্ত বাতিল করা হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এক সিদ্ধান্তের মাধ্যমে সিনেমাটির মুক্তির পথ আপাতত রুদ্ধ হয়ে গেল।
বিএফডিসি সূত্রে জানা গেছে, সিনেমাটি প্রাথমিকভাবে কোনো ধরনের আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। তবে পরবর্তীতে অভিনেত্রী জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তার অভিযোগ ছিল, কাজ করার সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই সেটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়, যা চুক্তির শর্তের সম্পূর্ণ লঙ্ঘন।
শুধু জেবা জান্নাতই নন, একই প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ শিল্পী চিত্রনায়িকা মৌসুমীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার ভাষ্যমতে, প্রজেক্টটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে প্রকল্পের ধরন পরিবর্তন করে বড় পর্দায় আনার চেষ্টা করা হয়, যা কাম্য নয়।
হাসান জাহাঙ্গীর পরিচালিত এবং অভিনীত এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী। বর্তমান বিতর্ক ও সেন্সর বাতিল হওয়ার কারণে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ভবিষ্যৎ এবং মুক্তি এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category