• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা

তথ্য প্রযুক্তি ডেস্ক :
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : স্মার্টফোনের ডিসপ্লেতে অন্যের কৌতূহলী দৃষ্টি ঠেকাতে অনেকে আলাদা গোপনীয় ফিল্টার ব্যবহার করেন। তবে সেই প্লাস্টিক আবরণ ব্যবহারে ঝামেলাও কম নয়। কখনো একসঙ্গে কিছু দেখা যায় না। কখনো ফিঙ্গার প্রিন্ট ঠিকমতো কাজ করে না। এই অভিজ্ঞতার মধ্যেই নতুন সমাধান নিয়ে এসেছে স্যামসাং। সদ্য উন্মোচিত গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলে যুক্ত হয়েছে ‘প্রাইভেসি ডিসপ্লে’ নামের এক বিল্ট-ইন সুবিধা।

কিভাবে কাজ করে?
প্রাইভেসি ডিসপ্লের প্রতিটি পিক্সেল থেকে নির্গত আলোর দিক নিয়ন্ত্রণ করে। ফলে একই ডিসপ্লেতে কিছু তথ্য সবার জন্য দৃশ্যমান রাখা যায়। আবার নির্দিষ্ট তথ্য কেবল মালিকের চোখে সীমিত রাখা সম্ভব হয়। ফোনের সেটিংসে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন কোন অ্যাপ বা নোটিফিকেশন ব্যক্তিগত থাকবে। ধরুন বন্ধুর সঙ্গে ছবি দেখছেন, কিন্তু ওষুধ সংগ্রহের বার্তা এলে সেটি পাশে বসা কেউ দেখতে পাবেন না।

বড় বাজারে নতুনত্বের চ্যালেঞ্জ
স্মার্টফোনের মতো পরিণত বাজারে যুগান্তকারী বৈশিষ্ট্য খুব ঘন ঘন আসে না। একসময় টাচস্ক্রিন, সেলফি ক্যামেরা বা রাইডশেয়ার অ্যাপ ছিল বড় পরিবর্তন। প্রাইভেসি ডিসপ্লে তেমনই নতুন প্রজন্মের বৈশিষ্ট্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এই প্রযুক্তি শিগগিরই সব মডেলে আসছে না। বিপুল পরিমাণে এমন ডিসপ্লে উৎপাদন করতে সময় লাগবে। নতুন ও ব্যতিক্রমী প্রযুক্তি সাধারণত প্রথমে উচ্চমূল্যের মডেলেই সীমিত রাখে প্রতিষ্ঠানগুলো।

প্রতিদ্বন্দ্বীরা কী করছে
দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স এই স্ক্রিন তৈরির ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ। তারা গোপনীয়তা ফিল্টার-সম্পর্কিত অন্তত একটি পেটেন্টের আবেদন করেছে। যদিও এলজি এখন আর স্মার্টফোন তৈরি করে না। ভবিষ্যতে তারা অন্য নির্মাতাদের কাছে এ ধরনের স্ক্রিন সরবরাহ করতে পারে। এদিকে গুঞ্জন উঠেছে, অ্যাপল আপাতত স্মার্টফোনের চেয়ে ল্যাপটপে গোপনীয়তা প্রযুক্তি যুক্ত করার দিকেই বেশি আগ্রহী।

সব মিলিয়ে এস২৬ সিরিজে আগের চাহিদাগুলোর উন্নত সংস্করণই মিলছে। তবে নতুন প্রাইভেসি ডিসপ্লে সুবিধাই হতে পারে এ প্রজন্মের সবচেয়ে আলোচিত সংযোজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category