• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়

তৌহিদ হোসেন সরকার :
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক জনাব মাসুদ গাউস আইজাজী এবং তার স্ত্রী জামায়াতে ইসলামী পাকিস্তান মহিলা বিভাগের দায়িত্বশীলা ডা. সীমা মালিকের সঙ্গে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় উভয় দেশের নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন উর রশিদ খান, কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, দপ্তর সম্পাদক নূরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, আন্তর্জাতিক সম্পাদক মু. হাছিবুল হাসান হাসিব, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জামিল মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category