• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি থেকে আয় করতে পারবেন ইউটিউব শর্টস নির্মাতারা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

এবার ইউটিউব শর্টস নির্মাতাদের আয়ের দিন শুরু হতে যাচ্ছে। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে শর্টস নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করবে ইউটিউব। সেই লক্ষ্যে শর্টস নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। এতে নির্মাতারা শর্টসে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ পাবেন। ইউটিউব জানায়, ফেব্রুয়ারির শুরুর দিক থেকে শর্টসের জন্য মনিটাইজেশন চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এই সুবিধা গ্রহণের যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টসে দেখানো বিজ্ঞাপনের একটি অংশ আয় করতে পারবেন। তবে এজন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস নির্মাতাদের। ইউটিউব শর্টসে ভিডিও তৈরির সর্বোচ্চ সময়সীমা ৬০ সেকেন্ড। এমন ছোটো আকারের ভিডিও ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয় হলেও মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় এর থেকে আয় করা যায় না। এজন্য মূল ভিডিওর আদলে শর্টসেও বিজ্ঞাপন প্রদর্শন করে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব। শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। সেইসঙ্গে এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category