• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৮ হাজার কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে অ্যামাজন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

তথ্যপ্রযু্িক্ত ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ব্যয় সংকোচনের পরিকল্পনার অংশ হিসেবে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জেফ বেজোস প্রতিষ্ঠিত প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই কার্যকর হবে। প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেন।
বিবিসি জানায়, কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যান্ডি জেসি লিখেন, ১৮ জানুয়ারি থেকে ওই ছাঁটাই কার্যকর হবে। এতে কোম্পানির ৩ লাখ কর্মীর প্রায় ৬ শতাংশ বাদ পড়বে।
এর আগে গত নভেম্বরে বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল অ্যামাজন। তখন জানা গিয়েছিল, কোম্পানির করপোরেট এবং প্রযুক্তি বিভাগে কাজ করা প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাই নিশ্চিত করল অ্যামাজন।
প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি বলেন, যারা ছাঁটাই হচ্ছেন তাদের প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে অন্তর্র্বতীকালীন স্বাস্থ্য বিমা সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা।
তিনি বলেন, ‘অনেক অনিশ্চিত ও কঠিন সময় পার করেছে অ্যামাজন। আশা করি অতীতের মতো আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠব।’
তবে কোন অঞ্চলের এবং কোন বিভাগের কর্মী ছাঁটাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলে অ্যামাজনের প্রধান নির্বাহী জানান, ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে। তবে অ্যামাজনের স্টোর অপারেশন, পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ব্যয় সংকোচনের অংশ হিসেবে অ্যামাজন এরই মধ্যে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছেন। বেশকিছু ওয়্যারহাউসের সম্প্রসারণ কাজও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহৃত রোবট প্রকল্প বাতিলসহ ব্যবসার কিছু অংশ বন্ধেরও পদক্ষেপ নিয়েছে অ্যামাজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category