• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আমির আলী সভাপতি মনোজ কুমারকে সাধারণ সম্পাদক করে কয়রায় শিক্ষক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (বি,টি,এ) উত্তর জোনের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অঞ্চল কমিটির সভাপতি ধীমান চন্দ্র বিশ্বাস। উদ্বোধক ছিলেন সমিতির সাবেক অরবিন্দ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মিয়া তৌহিদুল ইসলাম। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়, প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার, মনোজ কুমার বর্মন, ভুমানন্দ মন্ডল, কয়রা উপজেলা শিক্ষক সমিতি দক্ষিণ জোনের সভাপতি রমেন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ রনজিত কুমার মন্ডল, সহকারি শিক্ষক জহরুল হক, শাহিন মাহমুদ,গৌরপদ বর্মন প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের তিন বছর মেয়াদী কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার ও সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category