• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর

সাইফুল ইসলাম কামাল :
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে দিনব্যাপী ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (চঅজঞঘঊজ) কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, সফল কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ বাড়াতে হবে। একই সঙ্গে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে চঅজঞঘঊজ কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করছে। কৃষি প্রযুক্তি সহজভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রদর্শনী স্টল অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলোতে বিভিন্ন জাতের ধান, শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথি ও কৃষকরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category