• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় তাঁতী লীগ নেতা কোহিনুর আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি মো. কোহিনুর আলম (৪৫)কে আটক করেছে কয়রা থানা পুলিশ । গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কয়রা থানার এসআই রাজেতের নেতৃত্বে অভিযান চালিয়ে কাছারিবাড়ি বাজার হতে তাকে আটক করা হয় ।
জানা গেছে, কোহিনুর আলমের বিরুদ্ধে কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রয়েছে, যার মামলা নং সি.আর-৬৪৩/২৫, তারিখ ১৫/০১/২৫। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, মারামারি, চাঁদাবাজি, ঘের দখল জমি দখল সহ নানা অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল কোহিনুর আলম । তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল বলেন আটককৃত কোহিনুর আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কয়রায় ঘাতক ট্রলির ধাক্কায় প্রান গেল ১ বৃদ্ধার
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় অবৈধ ট্রলির ধাক্কায় রিজিয়া নামের এক বৃদ্ধার মৃত হয়েছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা গেছেন। এর আগে ঐ দিন বিকাল ৪ টায় উপজেলার কালনা বাজার নামক স্থানে ট্রলির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন । নিহত রিজিয়া খাতুন (৬৫) মঠবাড়ি গ্রামের আঃ মজিদ গাজীর স্ত্রী। এ ছাড়া ঐ ঘটনায় আহত কাঁচামাল বিক্রেতা আবু বকর গাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালনা বাজারের ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাজিয়া খাতুন কালনা মাদ্রাসায় ওয়াজ-মাহফিল শুনে ঐ দিন বাড়ি ফেরার পথে মাদ্রাসার সামনে সড়কে দাঁড়িয়ে থাকেন। এমন অবস্থায় একটি ট্রলি তাকে পিছুন থেকে ধাক্কা দিয়ে পায়ের উপর দিয়ে চালিয়ে যান। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতর ৪ কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত রিজিয়ার মুত্যর বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ঘটনায় ট্রলি চালক পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের কৃঞ্চপদ দাসের পুত্র দেবদাসের নাম উল্লেখ সহ আরও ১ জনকে অজ্ঞাত আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার ট্রলি জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category