• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিস্ফোরক মামলায় মান্দা ও মহাদেবপুর বিএনপির ৮ নেতা কারাগারে

Reporter Name
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

আতাউর শাহ্ :
সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার(৯ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ওই আটজন জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ সরকার ও সালাউদ্দিন মিন্টু ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো মান্দা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা হলেন, মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ও রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল এবং কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান।
কারাগারে পাঠানো মহাদেবপুর উপজেলার নেতাকর্মীরা হলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, যুবদলের সদস্য চঞ্চল রহমান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ।
গত ২৫ নভেম্বর রাতে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মান্দা থানা পুলিশ ককটেল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সসংগঠনের ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা হিসেবে ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্টান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সসংগঠনের ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজহারভুক্ত পাঁচ আসামি আজ দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category