• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তবে রুটিন চেক আপের জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার সাথে হাসপাতালে ছিলেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন।
ওই সূত্র আরও জানিয়েছে, সোনিয়া গান্ধী গত মঙ্গলবার থেকে অসুস্থ ছিলেন। আর তাই উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর বুধবার সকাল ৬ টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় যাত্রা শুরু করে।
সোনিয়া গান্ধীকে এর আগে গতবছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রন্ত হয়েছিলেন।
প্রিয়াঙ্কা গান্ধী মায়ের অসুস্থতা নিয়ে জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category