• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

আমরা বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়তে চাই : মমতা

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : একদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন অন্যদিকে কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।
সদ্যসাবেক মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও এনজিওকে বলব, জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটি মঞ্চ গড়তে চাই।’
তিনি আরও বলেন, ‘বাম, অতিবাম, যে কোনো জাতীয় দল, যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমি অফিসে থাকব। আমাদের প্রথম শত্রু বিজেপি।’
তবে মমতার এই আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, ‘জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।’
এদিকে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর কলকাতা পুলিশের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিবর্তন লক্ষ্য করা যায়। সেখান থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা হচ্ছে না।
বর্তমানে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট যাদের অনুসরণ করছে, তাদের তালিকায় রয়েছেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তর।
এরআগে আজ শনিবার সকালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথম সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শপথ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কুশল বিনিময় করেন শুভেন্দু। মোদি পিঠ চাপড়ে অভিনন্দন জানান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। এর পর একে একে রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর মন্ত্রিসভার পাঁচ জনের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এরা হলেন- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category