• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দিল্লির তাপমাত্রা নামল ৪.৪ ডিগ্রিতে

Reporter Name
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারতের রাজধানী দিল্লিতে গতকাল বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এবারের শীতকালে এখন পর্যন্ত দিল্লিতে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এনডিটিভি জানিয়েছে, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা, উত্তরাখ-ের পার্বত্য অঞ্চল নৈনিতাল এবং দেরাদুনের চেয়ে দিল্লির এই তাপমাত্রা অনেক কম। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে এসেছে মাত্র ২০০ মিটারে। ফলে রাস্তাঘাটে চলাচল বিঘিœত হচ্ছে। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লিগামী অন্তত ১৯টি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। সেসব ট্রেন দেড় থেকে সাড়ে চার ঘণ্টা পর্যন্ত বিলম্বের শিকার হয়েছে। ভারতের মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) স্যাটেলাইটে ধারণ করা ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে দেখা যাচ্ছে কুয়াশার ঘন স্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, ধর্মশালায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, নৈনিতালে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেরাদুনে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ‘দিল্লি রিজ’ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category