সবুজবাংলা২৪, মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলা বেৎকা ইউনিয়নে সামাজিক সংগঠন বেৎকা ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রীর বিতরণ করা হয়। যারমধ্যে ছিল ১কেজি পোলাউর চাউল,১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল,১০০ গ্রাম গুড়া দুধ,২ আইটেমের সেমাই, ১টি কক মুরগী।
এসময় উপস্থিত ছিলেন বেৎকা ক্লাবের সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা,মুন্সিগন্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বেৎকা ক্লাবের উপদেষ্টা এম.জামাল হোসেন মন্ডল, সহ-সভাপতি রাসেল মোল্লা,যুগ্ম-সাধারন সম্পাদক মো: মাছুম শেখ,কোষাধ্যক্ষ জহিরুল আলম ঢালী সোহেল,সদস্য মামুন ঢালী,সোহেল মোল্লা প্রমূখ।
এসময় বেৎকা ক্লাবের সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা বলেন আমরা বিগত ২০১৩ সাল থেকে এই ঈদ সামগ্রী ও বিভিন্ন সময় ইফতার সামগ্রী দিয়ে আসছি।সারাবছর আমরা সমাজের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত রয়েছি।
গরিব ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সামগ্রী ও বেতন প্রদান,গরীব মেয়েদের বিয়েতে সহযোগিতা করা এবং যুব সমাজকে ,খেলাধূলার জন্য উৎসাহ দিয়ে খেলা সামগ্রী প্রদান করা,বার্ষিক ওয়াজ মাহফিল এর আয়োজন করি ও গরীব দুস্থদের মাঝে শীতের মধ্যে শীতবস্ত্র বিতরন করা। সভাপতি বলেন
আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই সংগঠনের মাধ্যমে আমরা যেন আগামী দিনেও এই ভাল কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি।