• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বুর্জ খলিফার সামনে কী করছেন মিম?

Reporter Name
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়ে গেছে। এসেছে নতুন বছর। ২০২২ কারও কারও জীবনের স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তেমনই একজন বিদ্যা সিনহা মিম। নতুন বছরের শুরুটা পরিবারের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন। ২৯ ডিসেম্বর তারা দুবাইয়ের উদ্দেশে রওনা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বুর্জ খলিফার সামনে হাস্যোজ্জ্বল ছবি তুলে পোস্টও করেন এই অভিনেত্রী। জানিয়েছেন ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা। গেল বছরের জানুয়ারি মাসের ৪ তারিখে ভালোবাসার মানুষ সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মিম। আর ২ দিন পরই আসছে তাদের বিবাহবার্ষিকী। ফেসবুকে মিমের পোস্ট দেখে ভক্তদের মনে প্রশ্ন, হয়তো বিবাহবার্ষিকী বিদেশের মাটিতে উদ্যাপন করবেন এই অভিনেত্রী। ২০০৭ সালের সুন্দরী প্রতিযোগিতা থেকে ২০২২ সালে পরাণ সিনেমা। সব মিলিয়ে দুর্দান্ত বছর কেটেছে মিমের। সামনের দিনগুলোও চমৎকার কাটবে -এমনটাই আশা ভক্তদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category