সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : চাকুরী করে সরকারি দফতরের গাড়ী চালকের। কিন্তু অর্জিত সম্পদ বড় বড় ব্যবসায়ীদেরও আয়কেও হার মানায়। গাড়ী, বাড়ি, জায়গা, জমির বহর দেখলে ভিমড়ি খাবার যোগাড়।
গাড়ী চালক মামুন। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের গাড়ী চালক। এলাকায় নিজেকে জাহির করেন ট্রাইব্যুনালের বড় কর্মকর্তা। উচ্চ আদালত ও নিম্ম আদালতের বিভিন্ন বড় বড় মামলার তদবির বানিজ্য, চাকরি দেয়ার মিথ্যা আশাসে কোটি কোটি টাকার মালিক। ইতিমধ্যে ঢাকার মিরপুর পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকায় একাধিক প্লট, নিজ গ্রামের বাড়িতে তার বিপুল জমিজমা সবাইকে হতবাক করেছে। দোকান রয়েছে ঢাকার নিউমার্কেট এলাকায়ও। বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাবশালি নেতাদের সাথে সখ্যতার মাধ্যমে এ অর্থ কামিয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পরপরই নিজেকে জাতীয়তাদী বাউল দল নামে সম্পূর্ন অনুমোদিত একটি দলের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক পরিচয় দিয়ে আবারও প্রভাব বিস্তারের চেস্টা করছে সে। ট্রাইব্যুনালের গাড়ী চালক হয়ে আসামী এবং তার আত্বীয়দের সাথে সখ্যতা গড়ে তুলে তথ্য পাচার করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে বলে বিভিন্ন ভাবে অভিযোগ আসছে। এছাড়া তার বিরুদ্ধে সরকারি চাকুরী দেবার কথা বলে বিভিন্ন প্রার্থী হতে লাখ লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ আছে।
মো: খোকন, ঢাকা সিজিএম কোর্টের গাড়ি চালক। তার বিরুদ্ধে সিজিএম কোর্টের বিভিন্ন মামলা বানিজ্যে জড়িত হয়ে তদবির-হুমকী থামকির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ অর্থ কামানোর অভিযোগ রয়েছে দীঘদিনের। সে এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে কয়েদি ঘরের আসামিদের কাছ হতে হয়রানি ও হুমকি দিয়ে টাকা কালেকশান করার অভিযোগ আছে। এছাড়া কোর্ট এলাকায় অবৈধ গাড়ী পার্কিং এবং বিভিন্ন দোকানপাট হতে প্রকাশ্যে টাকা কালেকশন সিন্ডিকেটের অন্যতম সদস্য সে। বর্তমানে গাড়ী চালক খোকন, আইনমন্ত্রীর পিএস’র গাড়িচালক হিসেবে কাজ করছে। ক্ষমতা খাটিয়ে নিজের আত্মীয় স্বজনের বাড়ি ঘর জায়গা জমি দখল করে রাখছেন ভাই বোনের নামে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন ক্ষমতা খাটিয়ে আইনমন্ত্রী পিএস এর নামের উপরে সব ধরনের অনৈতিক কাজ বেড়েই চলছে তার, এ ধরনের অভিযোগের পরও খোকন বহাল তবিয়তে তার কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা চললেও তাদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থাই নেয়া হয়নি।
খোকনের মেয়ের জামাই এসিজিএম এর গাড়িচালক হিসেবে ঢাকা কোর্ট নিয়ন্ত্রণ করে এখন বিভিন্ন জেলায় মামলার তবদির করে,দৈনিক ভিত্তিতে গাড়ি চালক হয়েও একই কোর্টে নিজের ক্ষমতা খাটিয়ে তার সাংগপাংদের নিয়ে বিপুল পরিমাণ টাকা পয়সা বাগিয়ে নিচ্ছে।
ঢাকা জেলা জজ কোর্টের সহকারী জজ আদালতের গাড়ি চালক মোঃ ফেরদৌস হলো আরেক দুনিতিবাজ গাড়ি চালক। দীর্ঘদিন আদালত পাড়ায় থেকে তারা গড়ে তোলেছে বিরাট সিণ্ডিকেট। বিভিন্ন মামলায় তদবির এবং নানা অনিয়মের অন্যতম হোতা সে।
জেলা ও দায়রা জজ আদালত খুলনার নাজির মোঃ জাকারিয়া শেখ। তারও রয়েছে অবৈধ সম্পদের পাহাড়। ল্যান্ড সার্বে টাইবুনাল খুলনা এর পেসকার আবু সাইদ সেতু দুনিতিবাজ সিন্ডিকেটের আরেক সদস্য। জানা গেছে, খুলনা শহরের ময়লাপোতা মোরের দক্ষিন পাসে কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছে সে এবং প্রিমিও লেটেস্ট মডেলের গাড়ি কিনেছে এবং আরো নামে বেনামে অনেক অবৈধ সম্পদ আছে। তার আরেক সহযোগী গাজি মাকসুদেরও অনেক অবৈধ সম্পদ রয়েছে। খুলনা নগরির নিরালায় আছে অনেকগুলো দামি দোকান।
ল্যান্ড সার্বে ট্রাইব্যুনালের সেরেস্তাদার গাজী মাকসুদ আতিকুল সামাদ উচ্চ আদালতের বিভিন্ন কর্মকর্তার সাথে একত্র হয়ে দূনিতি সগ রাজ্য গড়ে তুলেছেন।
এরা সবাই মিলে মানুষের ভোগান্তি চরমে পৌছিয়েছে। তারা টাকার বিনিময়ে যে কোন গহিত কাজ করতে পিছপা হয় না। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভোক্তভোগীরা।