• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের দূতদের বৈঠক রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার সরকারি দপ্তরের গাড়ী চালকদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যবস্থা নেয়ার দাবী কেশবপুরে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণ, আতঙ্ক কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ২১ লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি গাইবান্ধা বাদিয়াখালী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী সাবেক মন্ত্রী রেজাউল করিমের পিরোজপুরের দুটি বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ ডামুড্যা উপজেলা পরিষদ প্রাঙ্গণেই অপরিচ্ছন্নতার ছাপ, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রশ্ন কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

গাইবান্ধা বাদিয়াখালী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা সদর থানা বিএনপির নির্দেশনায় বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় বাদিয়াখালী ইউনিয়নের নুরুলগঞ্জ হাটের মুক্তিযোদ্ধা অফিসে এ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে।
ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. চিস্তী তৌহিদ সৌরভ, সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমন, বাদিয়াখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম তোয়াবুল করিম তমাল,ইকবাল হাসান স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক যুবদল ইউনিয়ন শাখা,
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সরকার, বাদিয়াখালী শ্রমিক দলের সহসভাপতি নাজমুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাভলু আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল সোবহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং নির্বাচনী কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে বাদিয়াখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী আগ্রহ ও প্রস্তুতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category