• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের দূতদের বৈঠক রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার সরকারি দপ্তরের গাড়ী চালকদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ, ব্যবস্থা নেয়ার দাবী কেশবপুরে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণ, আতঙ্ক কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ২১ লক্ষাধিক টাকার মালামাল আটক করেছে বিজিবি গাইবান্ধা বাদিয়াখালী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী সাবেক মন্ত্রী রেজাউল করিমের পিরোজপুরের দুটি বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ ডামুড্যা উপজেলা পরিষদ প্রাঙ্গণেই অপরিচ্ছন্নতার ছাপ, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রশ্ন কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের দূতদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এর আগে সকালে তার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় গুরত্বপূর্ণ এসব দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে আলাদা বৈঠক করেন খলিলুর রহমান।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এসব বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার দেবে। এ মামলার রায়কে ঘিরেও এসব বৈঠক অনুষ্ঠিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category