কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিভিন্ন সিমান্ত পথে আসা মাদক ও চোরাচালানী আটক করেছে বিজিবি। এরই অংশ হিসেবে জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ও রামখানা সীমান্তে ভারতীয় প্রায় সাড়ে ১৬ লাখ টাকার শাড়ী, কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ করেছে ১৫ বিজিবি এবং কুড়িগ্রাম ২২ বিজিবি জেলার পাখিউরারচর এবং কচাকাটা বিওপি এলাকায় ৫ লাখ, ১০,৫৭০ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে।
সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এবং লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি কুড়িগ্রামের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে গত ৪৮ ঘন্টায় লালমনিরহাট বিজিবি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় সাড়ে ১৬ লাখ, এবং কুড়িগ্রাম ২২ বিজিবি জেলার পাখিউরারচর এবং কচাকাটা বিওপি এলাকায় ৫ লাখ, ১০,৫৭০ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে।
দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।