• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান কেশবপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হনুমানের কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ গাইবান্ধার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক অন্যত্রে সরানোর প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফাইট দিয়ে শুরু হচ্ছে: বিমানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‌্যালি মাধবদীতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালি

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঢাকা : দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category