• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফাইট দিয়ে শুরু হচ্ছে: বিমানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‌্যালি মাধবদীতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও জেলা শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন সোনানদিয়া মাদ্রাসায় পুনর্মিলনী, স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তন শিক-শিার্থীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি : প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের আশা ভারতের নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‌্যালি

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কয়রা (খুলনা) : বাল্য বিবাহের অভিশাপ থেকে কন্যা শিশুদের রা, তাদের শিার অধিকার নিশ্চিত এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে উপকূলীয় জনপদ খুলনার কয়রায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শত শত শিার্থীর অংশগ্রহণে বাল্য বিবাহ বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে। গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সং¯’া আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃংখলা রাকারী বাহিনীর সদস্য, শিক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রকল্পভুক্ত ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শত শত শিার্থী বাল্য বিবাহবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেয়। শিার্থীদের স্লোগানে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। র‌্যালি-পরবর্তী বক্তব্যে অতিথিরা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য, অসচেতনতা ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে অনেক কিশোরী বাল্যবিবাহের শিকার হ”েছ। অল্প বয়সে বিয়ের ফলে তাদের শিাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হ”েছ। একটি বাল্যবিবাহ শুধু একজন কিশোরীর স্বপ্নকেই থামিয়ে দেয় না, বরং একটি পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। কন্যাশিশুদের শিার সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং ¯’ানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় আমাল ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কিশোরীদের মতায়ন ও সুরায় যে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। অতিথিরা সরকারি প্রশাসন, শিক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে কয়রাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
র‌্যালির প্রতি উপজেলার সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন। এ সময় আমাল ফাউন্ডেশনের মাঠপর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপ¯ি’ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category