• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি : প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের আশা ভারতের নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার কেশবপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল উজ্জ্বল স্মৃতি সংসদ জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না : সংসদে নাহিদে  এক জীবনে হাজারো সংগ্রামী ফেরদৌসীর কষ্টের সংগ্রাম চলছে অবিরত ইন্দুরকানীতে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলার আমদিয়া থেকে ২৬ মামলার পলাতক আসামিকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৩ নভেম্বর (শুক্রবার) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল করিম ওরফে পাগলা (৬২)। তিনি সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায় যে, আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারের আশপাশ এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. রকিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল করিম ওরফে পাগলাকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে নরসিংদীসহ এর আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category