• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান কেশবপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হনুমানের কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ গাইবান্ধার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক অন্যত্রে সরানোর প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফাইট দিয়ে শুরু হচ্ছে: বিমানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‌্যালি মাধবদীতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক অন্যত্রে সরানোর প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ

শাহিন মিয়া :
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বাদিয়াখালীতে একটি লাভজনক শাখা হওয়া সত্ত্বেও রূপালী ব্যাংক পিএলসি-এর বাদিয়াখালী শাখাটি অন্যত্রে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
১৬ নভেম্বর ২০২৬, সোমবার নূরুলগঞ্জ হাট, বাদিয়াখালী, রূপালী ব্যাংকের সামনে এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাজী মোঃ আব্দুল খালেকের আহ্বানে এবং বাদিয়াখালীর সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
ব্যানার ও কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী জানান, রূপালী ব্যাংক পিএলসি-এর বাদিয়াখালী শাখাটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে লাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে এই শাখাটি অন্যত্রে সরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে, যা এলাকার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ গ্রাহকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছে।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি হিসেবে এই গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। কর্মসূচিতে বাদিয়াখালী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে গণস্বাক্ষরে স্বাক্ষর করেন এবং অবিলম্বে শাখা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category