• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান কেশবপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হনুমানের কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ গাইবান্ধার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক অন্যত্রে সরানোর প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফাইট দিয়ে শুরু হচ্ছে: বিমানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‌্যালি মাধবদীতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালি

কেশবপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হনুমানের

ছাদেক হোসেন :
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

যশোর : যশোরের কেশবপুরে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ বছর বয়সী একটি মায়া হনুমানের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একদল হনুমান সাহাপাড়া এলাকার সড়কে ঘোরাফেরা করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হনুমানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় প্রাণীটি।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার আগেই হনুমানটির মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, হনুমানদের খাবারের জন্য বাজেট বরাদ্দ থাকলেও তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। ফলে খাবারের সন্ধানে হনুমানের দল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনো বসতবাড়ি, কখনো দোকানপাট, আবার কখনো সড়কে নেমে আসছে তারা। এতে মানুষের সঙ্গে হনুমানের সংঘাতের পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের প্রশ্ন, হনুমানদের খাবারের জন্য বাজেট বরাদ্দ থাকলে তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না কেন? বরাদ্দকৃত খাবার কোথায় এবং কীভাবে সরবরাহ করা হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হনুমানগুলোর খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন স্থানীয়রা।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, সম্প্রতি কেশবপুরে হনুমানের সংখ্যা বেড়েছে। তাঁর ধারণা, বর্তমানে কেশবপুরে চার শতাধিক হনুমান রয়েছে। আনুষ্ঠানিকভাবে গণনা করা হলে প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম হনুমানটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত অবস্থাতেই হনুমানটিকে হাসপাতালে আনা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category