• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান কয়রায় ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা নরসিংদীতে আট বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার কেশবপুরে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন উত্তর সিটির দক্ষিণ খানে প্রশাসনের উপস্থিতি ছাড়াই চলছে মেলা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা

মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পার্বতীপুর : পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দার এলাকায় শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা। মাঠের পর মাঠ এখন সোনালি ধানে ভরে উঠেছে, আর সেই ধান ঘরে তুলতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছে কৃষকরা। জানা গেছে, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার এলাকায় আজ ৬ নভেম্বর বেলা ২ টার দিকে সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, কোথাও ধান কাটা শেষ হয়ে খড় শুকানো হচ্ছে, আবার কোথাও এখনো কাটা চলছে। কাটা ধানের আঁটি বেঁধে মাঠেই স্তূপ করে রাখছেন কেউ, কেউ আবার বাড়িতে নিয়ে যাচ্ছেন মাড়াইয়ের জন্য। এলাকার একাধিক কৃষকরা জানান, এবার আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। বৃষ্টি ঠিকমতো হওয়ায় ধানের শীষ পুষ্ট হয়েছে। তবে ধান কাটার শ্রমিক সংকট আর মজরি
তবে ধান কাটার শ্রমিক সংকট আর মজুরি বেশি হওয়ায় কিছুটা চাপে আছেন তারা। উত্তর শালন্দারের কাশেম আলী জানায়, “কার্তিক মাস মানেই ঘরে ধান তোলার মাস। সারা বছরের কষ্টের ফসল এখন ঘরে আসছে, আর এ ধান দেখে মনের মধ্যে খুশি লাগছে। তবে ধান কাটা শেষ হলেই আবার, এসব জমিতে শুরু হবে সরিষা, গম ও সবজি চাষের প্রস্তুতি। তাই সময় মতো ধান ঘরে তুলতে তাড়াহুড়োয় পড়ে গেছি। তবে আর কিছু দিনের মধ্যে পুরো এলাকায় ধান কাটা পুরোদমে শুরু হয়ে যাবে বলে তারা জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category