• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান কয়রায় ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা নরসিংদীতে আট বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার কেশবপুরে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন উত্তর সিটির দক্ষিণ খানে প্রশাসনের উপস্থিতি ছাড়াই চলছে মেলা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কয়রায় ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে কালিকাপুর গ্রামে রশিদ মাস্টারের বসতঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে ধারনা করা হচ্ছে । এতে ঘরের পালং, তোষক, বিছানাপত্র, ব্যবহার্য কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি ঘরের পাশের ধানের গোলারও কিছু অংশ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ রশিদ মাস্টারের বসতঘরে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ সময় ঘরের বেশ কিছু মালামাল পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে। রশিদ মাস্টারের ছেলে তুফান সহ তার পরিবারে খুলনায় বসবাস করায় বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর পেয়ে আমি সেখানে যাই। বাড়িতে কেউ না থাকায় কে বা কারা এ সুযোগে আগুন দিয়েছে, তা জানা যায়নি। কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category