• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান কয়রায় ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা নরসিংদীতে আট বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার কেশবপুরে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন উত্তর সিটির দক্ষিণ খানে প্রশাসনের উপস্থিতি ছাড়াই চলছে মেলা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

কেশবপুরে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :
কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার বারুইহাটি পাত্রপাড়া গ্রামে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বারুইহাটি পাত্রপাড়া বালিকা বিদ্যালয়ের মাঠে বারুইহাটি মোল্লাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির মো. মোক্তার আলী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. ওজিয়ার রহমান, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ এবং সংসদ সদস্য মো. মোক্তার আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোক্তার আলী বলেন, তিনি নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তবে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ না পাওয়ার বিষয়টি উল্লেখ করে সেখানে পড়ার আগ্রহ ও ইচ্ছার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং এতিম শিশুদের সুশিক্ষার সুযোগ তৈরিতে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দানের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দ্বীনি শিক্ষার প্রসার ও এতিম শিশুদের কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম এগিয়ে নিতে এলাকাবাসীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতা ও দানের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বারুইহাটি পাত্রপাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক কল্যাণ, সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category