• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঢাকা : ভয়াবহ বন্যার কবলে পড়েছে তুরস্কের অন্যতম বড় শহর ইস্তাম্বুল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই বন্যাকে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন। এছাড়া বন্যায় চারজনের প্রাণহানির তথ্যও দিয়েছেন তিনি।
ইস্তাম্বুল জনসংখ্যার দিক দিয়ে তুরস্কের সবচেয়ে বড় শহর। সেখানে ১ কোটি ৬০ লাখ মানুষ থাকেন। ইস্তাম্বুলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। আর এত অতিবৃষ্টির পর সৃষ্টি হয় বন্যার।
স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বন্যা নিয়ে বলেছেন, “আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একইসঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।”
শুক্রবার সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি ব্রিজের নিচে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। সারিয়ায় আরও তিনজন নিখোঁজ আছেন। এরআগে আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। যারমধ্যে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বন্যার পানিতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির বিভিন্ন সড়ক এবং পার্কিং এরিয়াগুলো পানির নিচে চলে গেছে। অপরদিকে বিভিন্ন যানবাহন ভেসে গিয়ে সেগুলো উঁচু পাহাড়ি এলাকায় গিয়ে স্তূপ আকারে জড়ো হয়েছে। সূত্র: আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category