• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকা : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি ও বগুড়ার শাহজাহানপুরের মো. সাহেদ আহমেদ। নাসরুল্লাহ ওমরাযাত্রী ছিলেন। আর সাহেদ সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রিয়াদের বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁদের পরিচয়ের তথ্য জানায়।
এ ঘটনায় গুরুতর আহত আরও চার বাংলাদেশি সৌদি আরবের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা কিং খালেদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁদের সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বাংলাদেশ দূতাবাস। নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ হামলায় বাংলাদেশি কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন, যাঁদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। হামলায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেছেন হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। তাঁর দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি ছিল তৃতীয় হামলা। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) তথ্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দরে ১২ অক্টোবর পর্যন্ত ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়েছে। রোববার ও সোমবার মিলিয়ে ছয় শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটের কার্যক্রম বন্ধ রাখার কথা জানায় সংস্থাটি। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category