• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকা : গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে থাকা সাতটি শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছের ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
বার্তাসংস্থা নুরনিউজ রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, স্পিকার ঘালিবাফ বলেছেন, “মার্কিনিরা, যারা মিডিয়ার সামনে ভিন্ন কথা বলে, তারা সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একপাক্ষিক দাবি চাওয়ার সময় শেষ।”
“ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুবই স্পষ্ট এবং দৃঢ়, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।”
এরআগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে ইরানের কাছ থেকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। যদি মার্কিনিরা এটি মেনে নেয় তাহলে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে যাবে।
বিদেশী দূতদের কাছে ইরানি মন্ত্রী আরও বলেন, হরমুজ খোলার জন্য ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে। আর যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রকে মানতে হবে।
আরাঘচি আরও বলেন, তাদের আশা যুক্তরাষ্ট্র কূটনীতিকে বেঁছে নেবে। কিন্তু যদি তারা আবারও সামরিক পথে হাঁটে তাহলে ইরান প্রস্তুত আছে বলেও সতর্কতা দেন তিনি।
তিনি বলেন, “যদি তারা আবারও সামরিক সমাধানের দিকে আগায়, আমরা আগের চেয়ে আরও বেশি প্রস্তুত এবং আমাদের নিজেদের রক্ষায় যা করার দরকার তা-ই করব।” সূত্র: নুরনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category