• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

ইমরান খানের বোন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে আটক করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসনের দাবি, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, ওই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে দেশজুড়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর মধ্যেই শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সতর্ক করে বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার প্রয়োজনীয় ‘সম্ভব সবকিছু’ করবে।
আলিমা খানের গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি। তিনি এই ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ আখ্যা দিয়ে বলেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকারের উদ্বেগ ও আশঙ্কারই প্রতিফলন আলিমা খানের গ্রেপ্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category