• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা : তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড বলেছেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়টাকে তারা বেছে নিতে পারে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতি ফেলার ইতিহাস আছে ইরানের। বিশেষ করে নির্বাচনের সময় তারা এ কাজ করে। জিমি কার্টার থেকে শুরু করে সাম্প্রতিক সব প্রেসিডেন্টের সময় তারা এ কাজ করেছে।”
তিনি আরও বলেছেন, “একই সময়ে (নভেম্বরে) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধির জন্য এটি ইরানের জন্য বড় একটি সুযোগ। বিশেষ করে তারা জানে, মার্কিন ভোটাররা পেট্রোলের দাম নিয়ে অনেক বেশি স্পর্শকাতর। যেমনটা আরব ভোটাররা রুটির দামের ক্ষেত্রে স্পর্শকাতর।”
বর্তমানে ইরান ও মার্কিনিদের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু মধ্যস্থতকারী দেশগুলো এগিয়ে এলে এটির সমাধান হতে পারে উল্লেখ করে সাবেক এ দূত বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক অচলাবস্থা রয়েছে। ফলে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য চমকপ্রদ কিছু একটা প্রয়োজন।
তিনি বলেন, “আমি মনে করি মধ্যস্থতাকারী দেশগুলো যদি চমকপ্রদ কিছু না নিয়ে আসতে পারে তাহলে কূটনৈতিক তৎপরতার আসলে খুব বেশি দাম নেই।”
বিশেষ করে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো যদি এগিয়ে আসে তাহলে সমাধান আসতে পারে বলে মনে করেন জোয়ে হুড। তিনি বলেন, “যেমন মক্কা চুক্তির দেশগুলো যদি তাদের নৌশক্তি নিয়ে উপসাগর ও উত্তর আরব সাগরে আসে এবং বলে, ‘আমরা হরমুজ প্রণালিতের নজরদারি করব, কোনো জাহাজে আর হামলা হবে না এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধেরও কোনো প্রয়োজন নেই।” সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category