সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আধুনিক যুগে স্মার্ট ফোনের ব্যবহার বেড়েই চলছে। এই ফোনের মাধ্যমে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে নিমিষেই। পাল্লা দিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও ব্যবহার। ইতিবাচক কাজের বিপরীতে নেতিবাচক কর্মকাণ্ডও হচ্ছে স্মার্ট ফোন ব্যবহারের মাধ্যমে।
একটা শ্রেনি অপরাধও করছে ফোন ব্যবহার করে। বিভিন্ন প্রতারণার পাশাপাশি নারীদেরকে উত্ত্যক্ত বা হয়রানি করা হচ্ছে চরমভাবে।
এটি একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। কোনো নারী মোবাইল ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়রানির শিকার হলে দ্রুত আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নিতে পারেন।
ইদানীং প্রায় ফোন ব্যবহারের মাধ্যমে নারীদের হয়রানি বা উত্যক্ত করার জন্য অহরহ সিন্ডিকেট বিরাজমান। দিন যত যাচ্ছে এ ধরনের অভিযোগ পাল্লা দিয়ে বাড়ছেই। হয়রানির শিকার থেকে বাদ যাচ্ছে না কর্মজীবী নারী থেকে সাধারণ ছাত্রীরাও।
মাঝে মাঝে আমরা নারীরা বিভিন্ন সিন্ডিকেট, মাফিয়া চক্রের নজরে আসি। এতে জড়িত থাকে হয়ত আপনার কাছের কেউ? আপনার ফোন নাম্বার গোপনে ছড়িয়ে দিয়ে তারাও সেই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। বর্তমানে আইন আদালত যেহেতু দুর্বল পরিস্থিতি বিরাজমান। এমন বাস্তবতায় সাইবার ক্রাইম সিন্ডিকেট গুলো আবার মাথা চাড়া দিয়েছে। তারা গ্রুপলি আপনাকে হয়রানি করে বিপুল অর্থ টার্গেট করার প্রচেষ্টা চালাচ্ছে। আর তাদের টার্গেটে থাকে বিত্তশালী নারী, কর্মজীবী নারী কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
তাই, এই সমস্যায় পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত প্রমাণ সংরক্ষণ করুন, সকল তথ্য, স্ক্রিনশট রের্কড করুন এবং আইনগত পদক্ষেপ নিন।
৯৯৯: প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা দ্রুত নিন।
১০৯ হেল্পলাইন: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টা খোলা থাকা ১০৯ নম্বরে কল করে আইনি পরামর্শ ও সাহায্য চাইতে পারেন।
জিডি বা মামলা: নিকটস্থ থানায় উত্যক্তকারীর মোবাইল নম্বর ও প্রমাণসহ সাধারণ ডায়েরি (এউ) বা মামলা করুন।
বিটিআরসি (ইঞজঈ): ফোনে বারবার উত্যক্ত করা হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (ইঞজঈ) -এ লিখিত বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।
সাইবার পুলিশ সেন্টার: ফেসবুক, ইমো বা হোয়াটসঅ্যাপে উত্যক্ত, কুরুচিপূর্ণ মেসেজ বা ব্ল্যাকমেইল করা হলে সিআইডি-র সাইবার পুলিশ সেন্টারে (ঈুনবৎ চড়ষরপব ঈবহঃৎব) যোগাযোগ করুন। ফেসবুক পেজ ঈুনবৎ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ভড়ৎ ডড়সবহ ঈচঝ -এর মাধ্যমে নারীরা সরাসরি সাহায্য পেতে পারেন
প্রমাণ রাখুন: ক্ষতিকর বা উত্যক্তকারী মেসেজ, কল লগ এবং অডিও রেকর্ড ডিলিট না করে প্রমাণ হিসেবে স্ক্রিনশট বা ব্যাকআপ রাখুন।
সব কথার শেষ কথা পুরো চক্রটি আপনার এই সামান্য পদক্ষেপে আইনের চক্রে ধরা খেয়ে যেতে পারে। তাই ব্ল্যাকমেইল কিংবা হয়রানি পুলিশকে জানাতে, লিখিত অভিযোগ দায়ের করতে ভুলবেন না। কারন এরা একা না এদের পিছে কাজ করে একটা বড় ক্রিমিনাল সিন্ডিকেট। লেখক : আইনজীবী ও মানবধিকার কর্মী।