• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

বদরগঞ্জে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিতেই শিক্ষার্থীদের পথচলা

মোঃ আমিরুল ইসলাম :
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১২ টা ৩৬ মিনিটে সরেজমিনে প্রত্যক্ষ করা গেছে স্কুলটির সামনে ও পেছনে পুকুর থাকায় শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পথচলার অভিযোগ তুলেছে অভিভাবকগণ। জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা পুকুর ঘেঁষা রাস্তা হওয়ায় কোমলমতি ছাত্র/ছাত্রীরা চলাচল ঝুঁকি মুখে পথচলায় অভিভাবকগণ উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, বিদ্যালয়ে প্রতিদিন ছোট ছোট শিশুরা লেখাপড়া করতে আসে। টিফিনের সময় কিংবা ছুটির আগে-পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে বের হলে পুকুরের কাছাকাছি চলে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার কথা উল্লেখ করেন। অভিভাবকগণ অভিযোগ করেন, স্কুলটির পুকুর পাড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ ও ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা উচিত। এছাড়াও চলাচলের ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন অভিভাবকবৃন্দ। এখানকার স্থানীয় আকরাম হোসেন বলেন শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। একারণে বেড়িগেট দেয়া দরকার। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো ফরহাদ হোসেন বলেন, পুকুরের কারণে স্কুলের ভবনটি ও ঝুঁকিপূর্ণ অবস্হায় রয়েছে। এছাড়া প্রতিদিন ছাত্র/ ছাত্রীরা স্কুলে আসে। যে কারণে বিপদের আশাংকার কথাও জানান এবং পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবগত করার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সুলতান সালাহ উদ্দিন জানান, স্কুলের নিকট পুকুর হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্হায় রয়েছে। তবে আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান। এ ঘটনায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা বলেন, আপনার মাধ্যমে স্কুলের বিষয়টি অবগত হলাম তবে সংশ্লিষ্ট কর্তপক্ষ কে অবগত করার মাধ্যমে ব্যবস্হা গ্রহণের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category