• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঢাকা : রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে ৩টি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে রোববার (২৭ জুলাই) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে ১৯ জুলাই জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে হাসপাতালটির জন্য কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ঞযব গবফরপধষ চৎধপঃরপব ধহফ চৎরাধঃব ঈষরহরপং ধহফ খধনড়ৎধঃড়ৎরবং (জবমঁষধঃরড়হ) ঙৎফরহধহপব, ১৯৮২–এর বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category