পিরোজপুর প্রতিনিধি: কিশোরী ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে পিরোজপুরের এক আদালত। দন্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রি ছেলে।
আজ বৃহ¯পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। আদালত রায়ে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারী গণিত প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাষ্টারের বাড়ী যাওয়ার পথে সকাল ৯ টার দিকে আসামী তন্ময় মিস্ত্রীর বাড়ীর কাছে পৌঁছলে তন্ময় কিশোরীকে মুখ চেপে ধরে জনৈক অমল মিস্ত্রীর বাড়ীর রান্না ঘরে নিয়ে ধর্ষন করে। ঘটনার বিষয় কাউকে জানাতে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবার ভান্ডারিয়া থানায় তন্ময় মিস্ত্রীকে আসামী করে দায়ের করলে সাক্ষ্য প্রমানে সে দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন।
এ মালায় রাষ্ট্রপক্ষে ছিলেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর রহিমা আক্তার হাসি ও আসামি পক্ষে ছিলেন অ্যাভোকেট মো: শওকত হোসেন।