• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন উত্তর সিটির দক্ষিণ খানে প্রশাসনের উপস্থিতি ছাড়াই চলছে মেলা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়রায় বিএনপির প্রস্ততি সভা কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন; পুলিশের দাবি পরকীয়ার জেরে খুন, গ্রেপ্তার ২ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ১৬০ শতাংশ কিনে পুরো জমি দখলের অভিযোগ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে মৌলভীবাজারের চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানির যৌথ উদ্যোগ

দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই ৫০০

বিশেষ প্রতিবেদক :
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়। প্রতিদিনের ব্যবহারে সবকিছু কতটা মসৃণভাবে কাজ করে, সেটিই আসল বিষয়। অ্যাপ বদলানো, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই ৫০০।
এই স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬। এটি অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকে আরও দ্রুত ও সাবলীল করে। ফলে এক কাজ থেকে আরেক কাজে যাওয়া হয় সহজ। পাশাপাশি প্রাইভেট স্পেস, ভিভো অফিস কিট, ফ্রি ট্রান্সফার, স্ক্রিন মিররিং, টাস্ক হ্যান্ডঅফ এবং নোটস সিঙ্ক-এর মতো ফিচারগুলো ব্যবহারকে আরও সুবিধাজনক করে। একই সঙ্গে এগুলো কাজের গতি বাড়ায় এবং ডিজিটাল জীবনকে আরও সংযুক্ত রাখে।
বিনোদনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে ভিভো ওয়াই৫০০। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা দৈনন্দিন কাজে ডিসপ্লেটি আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল ও মসৃণ অভিজ্ঞতা দেয়। ফলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আরও উপভোগ্য।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে আছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এটি বিনোদন, যোগাযোগ ও দৈনন্দিন কাজে দীর্ঘ সময় শক্তি জোগায়। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না।
এই স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০ তে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। ভিভো ল্যাবের পরীক্ষার তথ্য অনুযায়ী, ভিভো ওয়াই৪০০ ও ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় এই চিপসেট ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স প্রদান করে।
নিরবচ্ছিন্ন ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ভিভো ওয়াই৫০০ অর্জন করেছে ৫০ মান্থ লং টার্ম স্মুথনেস সার্টিফিকেশন।
বাংলাদেশে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। প্রথম বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতারা স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। পাশাপাশি থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল। শর্ত প্রযোজ্য।
স্মুথ অপারেটিং সিস্টেম, উন্নত বিনোদন সুবিধা ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০।
ভিভো প্রসঙ্গে : ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেইজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
বিস্তারিত জানতে যোগাযোগ: সুবর্না আক্তার, ইনফো পাওয়ার, ০১৭৪৭০৬০৩৭৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category