• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে গভীর রাতে চাঁদা দাবি, নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ কেশবপুরে হনুমানের হানায় নষ্ট হচ্ছে মাষকলাই, বিপাকে কৃষক বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সুন্দরবন, নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা

হঠাৎ আলোচনায় মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’

বিনোদন ডেস্ক :
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী মৌসুমী। দেশের পাশাপাশি অভিনয় থেকেও দূরে। যদিও সেখানে হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবিটি করেছেন। এ নিয়ে গত মাসে হয়েছে ঢের বিতর্ক-সমালোচনা।
সেই রেশ কাটতে না কাটতে আরেক ছবির ইস্যুতে আলোচনায় মৌসুমী। এবারের ছবি ‘বিচ্ছেদ বেদনা’। এটি অবশ্য একেবারে নতুন নয়, বছর পাঁচেক আগের। করোনাকালীন হয়েছে অধিকাংশ শুটিং। আর সবচেয়ে বড় কথা, ছবিটির পরিচালক মৌসুমী নিজেই। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় পাওয়া যাবে তাকে।
চুপিসারে ‘বিচ্ছেদ বেদনা’র কাজ হয়েছিল। এখন মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক আবদুর রহমান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) থেকে ছবিটির অনাপত্তি সনদ নিয়েছেন তিনি। সেখান থেকেই নতুন চর্চার সূত্রপাত। জানা গেছে, আগামী মাসে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।
এদিকে যুক্তরাষ্ট্রে থাকায় ‘বিচ্ছেদ বেদনা’ নিয়ে আপাতত কিছু বলছেন না মৌসুমী। তবে তার স্বামী, অভিনেতা ওমর সানী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন (করোনার সময়) ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরে প্রযোজক বাকি অংশের কাজ সেরেছেন।’
‘বিচ্ছেদ বেদনা’য় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ফেরদৌস, অনেকদিন ধরে আছেন আড়ালে। তাই ছবিটির মুক্তি নিয়ে কেউ কেউ সংশয়ের আশঙ্কাও দেখছেন। প্রসঙ্গত, সবশেষ ২০১৬ সালে মুক্তি পায় মৌসুমী পরিচালিত ছবি ‘শূন্য হৃদয়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category