• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত রাশিয়ার হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারানো শিশু সিয়ামের পাশে মাসুদ সাঈদী পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে ফের জোড়া খুন কয়রায় ৪ দলীয় ফুটবল খেলায় কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন পলাশবাড়ীতে বাস দূর্ঘনায় নিহত-১ আহত ১৫ রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্যান্ডেলের আওতায় রয়েছে ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন এবং নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও প্রায় সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।
ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য মোট চারটি ফটক রাখা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারী মুসল্লিদের জন্য একটি পৃথক ফটক থাকবে। অন্যদিকে বহির্গমনের জন্য রাখা হয়েছে সাতটি ফটক-যার মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য পাঁচটি এবং নারীদের জন্য একটি পৃথক ফটক নির্ধারণ করা হয়েছে।
ঈদ জামাতের জন্য মোট ১২১টি কাতারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ভিআইপি পুরুষদের জন্য পাঁচটি ও নারীদের জন্য একটি কাতার, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় আকারের এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট আকারের কাতার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category