• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত রাশিয়ার হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারানো শিশু সিয়ামের পাশে মাসুদ সাঈদী পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে ফের জোড়া খুন কয়রায় ৪ দলীয় ফুটবল খেলায় কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন পলাশবাড়ীতে বাস দূর্ঘনায় নিহত-১ আহত ১৫ রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারানো শিশু সিয়ামের পাশে মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : কোরবানীর দিন গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, বাবা ও ভাই হারানো ১১ বছরের শিশু সিয়ামের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
আজ রোববার (৩১ মে) বিকেলে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য শিশু সিয়ামের খোঁজখবর নেন তিনি। এ সময় সিয়ামের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং নিহত তিনজনের পরিবারকে নিজস্ব তহবিল থেকে ৭৫ হাজার টাকা ও এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক ও কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাসানাত ডালিম। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে মাসুদ সাঈদী বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এত অল্প বয়সে সিয়াম তার পুরো পরিবার হারিয়েছে। তিনি ব্যক্তিগতভাবে সিয়ামের দেখভালের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তার লেখাপড়া, ভরণপোষন এবং উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিহতদের প্রত্যেকের নামে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রাপ্তির ব্যবস্থা করবেন। ওই টাকার জন্য ইতোমধ্যেই চাহিদা পত্র (ডিও লেটার) পাঠানো হয়েছে বলে জানান। তার পাশে সমাজের বিত্তবানদের দাঁড়াতে আহবান জানান তিনি।
প্রসঙ্গত কোরবানীর দিন নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন সোহাগ, তার স্ত্রী খাদিজা খাতুন এবং তাদের ছেলে ৮ বছর বয়সী ছেলে আরমান (৮)। ওই দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা তিনজনই নিহত হন। নানা বাড়িতে থাকা বড় ছেলে শিশু সিয়াম ওই পরিবারের একমাত্র সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category