• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত রাশিয়ার হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারানো শিশু সিয়ামের পাশে মাসুদ সাঈদী পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে ফের জোড়া খুন কয়রায় ৪ দলীয় ফুটবল খেলায় কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন পলাশবাড়ীতে বাস দূর্ঘনায় নিহত-১ আহত ১৫ রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ভোলা : ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই দেশে দুর্নীতি করার কারণে মাফিয়া সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা কোনো দুর্নীতি করবেন না আমরা তাদের মতো দুর্নীতি করব না। আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করে যাব।
শুক্রবার বিকেল ৫টায় তজুমদ্দিনের বিভিন্ন পথসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণের জন্য। আমি কখনো অন্যায় কাজ করিনি আপনারাও কোনো অন্যায় করবেন না। হাসিনা সরকার আমার বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে ব্যস্ত ছিল। আর সে কারণে তারা আজ নেই।
পরে তিনি শম্ভুপুর ৭নং ওয়ার্ডে হিন্দু ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অনিল বাবাজির মন্দির ও চাঁদপুর ৩নং ওয়ার্ডে অনিল বাবাজির সমাধিস্থলে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার দলের কেউ যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্পিকার মন্দিরের উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান এবং শম্ভুপুর বিদ্যালয় মাঠ ও শম্ভুপুর খাসের হাট বাজার অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category