• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের হাতে এই প্রস্তাবটি তুলে দেওয়া হয়েছে বলে এক ইরানি কূটনীতিক জানিয়েছেন।
তিনি শুক্রবার আলজাজিরাকে জানান, প্রস্তাবটি আগের দিনই পাকিস্তানের কাছে পাঠানো হয়।
ইরানের এই নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাব দিয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে ট্রাম্প চান, যুদ্ধ চলাকালীন অবস্থাতেই পারমাণবিক চুক্তি সম্পন্ন হোক। নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কী প্রস্তাব দিয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন ধরে চলে সংঘাত।
এই হামলা-পাল্টা হামলার পরিস্থিতির মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category