• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্নাতক পর্যন্ত নারীদের জন্য ফ্রি শিক্ষা : সংসদে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করা হবে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “বিএনপি সরকার থাকাকালে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করা হয়েছিল। এবার আমরা সেটিকে আরও বিস্তৃত করে স্নাতক পর্যায় পর্যন্ত নিয়ে যাচ্ছি।” পাশাপাশি ভালো ফলাফলের ভিত্তিতে ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। “আমি শিক্ষাঙ্গনের বর্তমান অবস্থা চাই না, আমূল পরিবর্তন চাই,”—বলেন তিনি। আগামী জুলাই থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বক্তৃতায় তিনি দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, “তাদের স্বপ্ন ছিল মানুষ মুক্তভাবে কথা বলবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবে—সেই লক্ষ্য পূরণই আমাদের অঙ্গীকার।”
জ্বালানি সংকট প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তিনি জানান, বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
সংসদকে জনগণের অধিকার রক্ষার কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক। জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”
সরকারের এই নতুন সিদ্ধান্ত নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category