• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়তে শ্রমিক কল্যাণ ভূমিকা রাখবে : এড. আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন -এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়তে শ্রমিক কল্যাণ ভূমিকা রাখবে।
সভায় সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসনিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির আহমেদ এবং মুজিবুর রহমান ভুঁইয়া। এছাড়া সংগঠনের বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন শ্রমিক দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরইএল-এর সভাপতি মোঃ আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির আহমেদ, মুজিবুর রহমান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসনিম।
সভা পরিচালনা করেন সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ও রেনায়েল আলম, যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, মোঃ খায়রুল বাসার, অফিস সম্পাদক মোঃ আসাদুল্লাহ শিশির, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য আবু ইউসুফ, ঢাকা অঞ্চল সহ-সভাপতি কে এম মাইনুল ইসলাম, মেকানিক্যাল শাখার সভাপতি মোঃ আজিমুদ্দিন এবং ঢাকা লোকোরানিং-এর সভাপতি মোঃ মিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, সাধারণ শ্রমিকরা আগ্রহভরে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দেয়, কারণ এটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। শ্রমিকদের মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং সেক্টরভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমাদের আন্দোলন ব্যক্তি স্বার্থের জন্য নয়,বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শোষণ থেকে মুক্তি এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের আন্দোলন। বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করতে হবে এবং তিন দিনের কাজ এক দিনে করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বিরোধী দলের শ্রমিক সংগঠন হিসেবে আমাদের চ্যালেঞ্জ বেশি, তাই সেই অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করতে হবে।
সভায় গত জারিকৃত অধ্যাদেশ প্রতিষ্ঠানভিত্তিক পাঁচটি ট্রেড ইউনিয়নের পরিবর্তে তিনটি করার সিদ্ধান্তের সমালোচনা করা হয়। একই সঙ্গে শ্রমিকদের অবসর গ্রহণের পর নেতৃত্বে দীর্ঘদিন থাকার প্রবণতা বন্ধ করে নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে সভায় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) রেজি নং বি-১৭০৩ এর ২৪তম দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি লাভজনক রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও জানানো হয়।
একই দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদ্যাপন উপলক্ষে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজেফে ০৮
২৮ এপ্রিল মঙ্গলবার রাত ৮:৩০ মিনিট বাগিচা থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category