• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংসদ এলাকাকে লোডশেডিংয়ের আওতায় রাখতে প্রস্তাব বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি। এর আগে সংসদে ৩০০ বিধিতে বিবৃতিকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে ও সংসদের বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের নামপ্রস্তাবকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে তা যেন সংসদ থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে লোডশেডিং হবে সংসদ এলাকায়ও যেন একইভাবে লোডশেডিং হয়।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় বিরোধী দলীয় নেতা সংসদে তো অধিবেশন চলছে। এখানে লোডশেডিং হলে অধিবেশন চলবে কীভাবে। সংসদ তো চালু রাখতে হবে। জবাবে তিনি বলেন, সংসদ বলতে আমি সংসদের অধিবেশন বলিনি। সংসদ ভবন ছাড়াও সংসদ এলাকায় আরো অনেক স্থাপনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category