• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধ মায়ের মৃত্যু

মনিরুল ইসলাম :
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদরে ভাইকে জমি লিখে দেয়ায় ছেলের ধাক্কায় পড়ে গিয়ে রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এই জমি দান করাকে কেন্দ্র করে ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।বুধবার রাতে এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বৃদ্ধা রহিমা বিবাদ থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় উত্তেজিত ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে আছড়ে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা রহিমা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্টভাবে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category