সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির চরের খাল এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ ফুট হরিণ ধরার মালাফাঁদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বন বিভাগ অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আঃ ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বন বিভাগের স্টাফরা। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ এসিএফ মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারীররা ঐ স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রাখা হয়েছে।
কয়রায় ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া
কয়রা(খুলনা)প্রতিনিধি: বাংলাদেশের সর্বদক্ষিণের দুর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের শাপলা নীড় ও জাগ্রত যুব সংঘ ( জে জে এস) এর প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়
জেজেএস প্রস্তুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শ্রী অশোক রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর আলম নান্নু বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, প্রস্তুতি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মালেক, প্রমূখ।
পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এই মহড়ায় একটি আদর্শ গ্রামকে দেখানো হয়। যেখানে গ্রামের বিভিন্ন ধরনের অধিবাসীদের দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তি বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে। গ্রামটির ০৭টি পরিবারের সদস্যরা তাদের প্রানবন্ত অভিনয়শৈলী দ্বারা সিপিপির সংকেত প্রদানের পাশাপাশি সংকেত পতাকা উত্তোলনের সাথে পরিবার সমূহের করনীয় ঘরের টানা দেওয়া, শুকনো খাবার মাটির নিচে পুতে সংরক্ষণ করা, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, খাবার ও ঔষধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা, গবাদী প্রাণিকে নিরাপদ স্থানে রাখা। আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বৃদ্ধ, নারী ও মেয়েদের আলাদা কক্ষে রাখার বিষয়টি তুলে ধরেন।
পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দুর্যোগ
এসময পাঁচ শতাধিকের ও বেশি নারী পুরুষ ও স্থানীয় জনগোষ্ঠী প্রস্তুুতি মহড়াটি উপভোগ করেন।
কয়রার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাঙ্গালীর প্রানের উৎসব বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায়ের নেতৃত্ব এক বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । প্রত্যন্ত জনপদে এ ধরনের নববর্ষের শোভাযাত্রাটি মানুষের মন কেড়ে নেয়। এতে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, কাচিটানা, হাড়িভাঙ্গা, গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।